১২:৪৭ অপরাহ্ণ
শিশুরাই সুন্দর, সবুজ ও শান্তির পৃথিবী গড়ার কারিগর ----- আব্দুল্লাহ আল মামুন
এসওএস চিলড্রেনস ভিলেজ সিলেট পরিদর্শনে জেলা প্রশাসক
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন,শিশুরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মন থাকে একদম পরিষ্কার, কাঁচা মাটির মতো।
বড়দের কাজ হলো শিশুদের সঠিক ভালোবাসা ও শিক্ষা দিয়ে বড় করা। তাহলেই তারা বড় হয়ে একটি সুন্দর, সবুজ ও শান্তির পৃথিবী গড়ে তুলবে।শিশুরা হিংসা ও রাগ বোঝে না।
তারা সবাইকে সমান চোখে দেখে। তারা গাছ লাগাতে ও পশুপাখির সাথে খেলতে পছন্দ করে।নতুন নতুন খেলনা ও ছবি আঁকার মাধ্যমে তারা সুন্দর পৃথিবী কল্পনা করে। আমরা যেমন বাগান পরিচর্চা করি, তেমনি শিশুদেরও যত্ন নিতে হবে।
তাদের জন্য একটি সুন্দর ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে হবে। তিনি বুধবার দুপুরে ওসমানী নগর উপজেলার দয়ামীর ইউনিয়নের এসওএস চিলড্রেনস ভিলেজ সিলেট পরিদর্শনকালে এসব কথা বলেন।
পরিদর্শনকালে ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার মুনমুন নাহার আশা, ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা এসওএস চিলড্রেনস ভিলেজ ন্যাশনাল অফিসের আইসিটি ডিরেক্টর মোহাম্মদ আলী, এসওএস চিলড্রেনস ভিলেজ সিলেট এর ডেপুটি ডিরেক্টর ও ইনচার্জ মাজহারুল ইসলাম খান, এসওএস সামাজিক কেন্দ্র সিলেটের তানবীর আহমদ সহ পল্লীর কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শনকালে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এসওএস চিলড্রেনস ভিলেজ সিলেট এর ডেপুটি ডিরেক্টর ও ইনচার্জ মাজহারুল ইসলাম খান।
উল্লেখ্য,নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন দিনব্যাপী ওসমানীনগর উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন এবং এরই অংশ হিসেবে তিনি এসওএস চিলড্রেনস ভিলেজ সিলেট পরিদর্শন করেন।