৩:০ ৪ পূর্বাহ্ণ
ইলিয়াস মিয়ার মৃত্যুতে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা: জাহিদ হোসেনের শোক
জাতীয়তাবাদী আদর্শের নিবেদিত প্রাণ, প্রবীণ সিলেট জেলা বিএনপি নেতা ও সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী ইলিয়াস মিয়ার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা: জাহিদ হোসেন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এক শোক বার্তায় সাবেক মন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সিলেট বিভাগীয় সাংগঠনিক টীমের প্রধান প্রফেসর ডা: জাহিদ হোসেন বলেন, মরহুম ইলিয়াস মিয়া ছিলেন বিএনপির জন্য একজন নিবেদিত প্রাণ নেতা। তিনি ছিলেন তৃনমূল বিএনপির প্রাণ।
তৃনমূল বিএনপিকে সুসংগঠিত করতে তিনি আজীবন কাজ করে গেছেন। তার মৃত্যুতে আমরা একজন পরীক্ষিত জাতীয়তাবাদী যোদ্ধাকে হারালাম। যা সহজে পূরণ হবার নয়। তিনি কাজের মধ্য দিয়ে আজীবন বিএনপির মাঝে বেচে থাকবেন। আল্লাহ মরহুম ইলিয়াস মিয়াকে জান্নাতবাসী করুন ও তার পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন।
আমীন।