৫:০ ৪ অপরাহ্ণ
ইলিয়াস মিয়ার মৃত্যুতে আবুল কাহের চৌধুরী শামীমের শোক
সিলেট জেলা বিএনপির প্রবীণ নেতা, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব হাজী ইলিয়াস মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এক শোক বার্তায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেন, সিলেট সদর উপজেলার তৃনমূল বিএনপির জনপ্রিয় নেতা হাজী ইলিয়াস মিয়ার ইন্তেকালে আমরা একজন খাটি জিয়ার সৈনিককে হারিয়েছি। যা সহজে পূরণ হবার নয়। সিলেট উপজেলার তৃনমূল বিএনপিকে সুসংগঠিত করতে তিনি অগ্রনী ভুমিকা পালন করেছেন। রাজনীতির পাশাপাশি তিনি সামাজিক কর্মকান্ডে সব সময় সক্রিয় ছিলেন। বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব হিসেবে তিনি সমাজের অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সদা স্বোচ্ছার ছিলেন। আর্ত মানবতার কল্যানে তিনি সর্বদা নিয়োজিত ছিলেন। আল্লাহ মরহুম ইলিয়াস মিয়াকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন।
আমীন।