মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
ডেস্ক নিউজ::
১৫ মার্চ ২০ ২২
১১:৩৮ অপরাহ্ণ

বিদেশী প্রভুদের মাধ্যমে লবিষ্ট নিয়োগ করে কোন লাভ হবে না: হানিফ
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি বলেছেন, আমাদের প্রিয় এই দেশকে নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে। বর্তমান সরকারের এই উন্নয়ন অগ্রগতির চলার পথ কখনো মশৃণ ছিল না। বার বার ষড়যন্ত্রে বাধাগ্রস্থ হয়েছে। এখনও ষড়যন্ত্র বিদ্যমান রয়েছে। মাহবুবুল আলম হানিফ বলেন, যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করে না তারা ষড়যন্ত্র করে সরকারের কোন কিছু করতে না পেরে বিদেশী প্রভুদের মাধ্যমে লবিষ্ট নিয়োগ করে। বিদেশী প্রভুদের দিয়ে এই দেশের মধ্যে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে চায়। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের এক প্রতিনিধি সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মাহবুবুল আলম হানিফ আরো বলেন, তৃণমূলের কর্মীরাই আওয়ামী লীগের প্রাণ। তৃণমূলের কর্মীদের কারণেই বাংলাদেশ আওয়ামী লীগ বার বার সরকার গঠন করতে পারছে। আর বিএনপি জামাতজোট আমাদের এই দেশকে পাকিস্তানী আদর্শে পরিণত করতে চেয়েছিল। জয় বাংলা শ্লোগানকে নিষিদ্ধ করেছিল জিয়া। হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মোঃ আবু জাহিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীর পরিচালনায় প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এছাড়াও বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা আহমদ হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, হবিগঞ্জ-২ আসনের এমপি এডভোকেট আব্দুল মজিদ খান, হবিগঞ্জ-১ আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ, কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য আজিজুস সামাদ ডন সহ প্রমুখ।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ