মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
২০ মার্চ ২০ ২১
৯:২৬ অপরাহ্ণ

কয়েস চৌধুরীর স্মরণে বৃহত্তর বাইপাস রোড মালিক ও ব্যবসায়ী সমিতির দোয়া

সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে দক্ষিণ সুরমার বৃহত্তর বাইপাস রোড মালিক ও ব্যবসায়ী সমিতির উদ্দ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ২০ মার্চ শনিবার বাদ জোহর বাইপাস বায়তুন নূর জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, জেলা ও দায়রা জজ আদালতের পিপি, বৃহত্তর বাইপাস রোড মালিক ও ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট নিজাম উদ্দিন।

উপস্থিত ছিলেন বাইপাস রোড মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি শামসুদ্দিন বাবুধন, কার্যকারি সভাপতি কফিল উদ্দিন আলমগীর, সহ সভাপতি শামসুদ্দিন আহমদ, লিয়াকত আলী, জুনেদ আহমদ, ইকবাল আহমদ সাহাব, যুগ্ম সাধারণ সম্পাদক নুর আহমদ খান সাদেক, সাংগঠনিক সম্পাদক এস এম মূসা, ২৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আব্বাছ আহমদ, সহ সভাপতি আব্দুল কাদির সেলিম, সামাদ আহমদ, শাহেদ আহমদ প্রমুখ।

এছাড়াও বাইপাস রোড মালিক ও ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দ, স্থানীয় এলাকাবাসীসহ বিপুল সংখ্যক মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

মিলাদ মাহফিল শেষে মাহমুদ উস সামাদ চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন বায়তুন নূর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুজিবুর রহমান কাসেমী।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ