শুক্রবার, নভেম্বর ৬, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৫ আগস্ট ২০ ২০
৫:১৬ অপরাহ্ণ

কুলাউড়া উপজেলা যুবলীগের বৃক্ষরোপন কর্মসূচি 

নাজমুল ইসলাম,কুলাউড়া:: গাছ লাগান পরিবেশ বাঁচান’ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের নেতাকর্মীসহ দেশবাসীকে দেশের খাদ্য নিরাপত্তার পাশাপাশি পরিবেশ রক্ষায় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন। ‘আসুন এই মুজিববর্ষে আমরা সবাই মিলে বৃক্ষরোপণ করে দেশকে রক্ষা করি। দেশের পরিবেশকে রক্ষা করি এবং মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করি।

এই লক্ষে নিয়ে কুলাউড়া উপজেলা যুবলীগের সঠিক নেতৃত্বের মাধ্যমে  (৫ অাগষ্ট)  বুধবার দুপুরে পৌর শহরে অবস্থিত ইয়াকুব তাজুল মহিলা বিশ্ববিদ্যালয় ও  কলেজ প্রাঙ্গনে  কুলাউড়া উপজেলা যুবলীগের   উদ্যোগে  বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরে বিভিন্ন স্থানে চারা রোপণ করার জন্য আরও চারা নেতা কর্মীদের হাতে মধ্যে তুলে দেয়া হয়। 

কর্মসূচিতে কুলাউড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম সবুজের সঞ্চালনায়  ও সভাপতি অাব্দুস শহীদের সভাপতিত্বে নেতাকর্মীদের উপস্থিতিতে স্বাস্থ্য সূরক্ষা বজায় রেখে  অানুষ্ঠানিকভাবে বৃক্ষ রোপনের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন। বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার -২ অাবু জাফর রাজু। 

বিশেষ অতিথি ছিলেন ইয়াকুব তাজুল মহিলা বিশ্ববিদ্যালয় ও কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টু, পৌর অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক গৌরা দে, উপজেলা যুবলীগের সহ সভাপতি শাহীন আহমদ, আব্দুল লতিফ, এডভোকেট তৈমুল ইসলাম, যুগ্ম সম্পাদক আবুল হোসেন খছরু, সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন, প্রভাষক এহসান মিরাজ, অাহসান হোসেন অাল নাহিয়ান, প্রচার  ও প্রকাশনা সম্পাদক সৈয়দ অাশফাক হোসেন তানভীর, যুবলীগ নেতা সৈয়দ জামিল উদ্দীন নাহিদ , প্রভাষক খালিক উদ্দীন, আব্দুল ওয়াহিদ, আতিকুল ইসলাম মিন্টু প্রমুখ।

 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ