১১:১৫ অপরাহ্ণ
নুরুল ইসলাম মকবুল এর পিতার মৃত্যুতে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের শোক
সিলেটে জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা নুরুল ইসলাম মকবুল এর পিতা মরহুম আব্দুল জলিল মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেটে জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। আজ ( ৪ জুলাই ) সিলেটে জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: আরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক এম সফর আলী খান প্রেরিত এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য যে মুরহুম আব্দুল জলিল মিয়া গত ৩ জুলাই ২০২১ ইরেজী রোজ শুক্রবার সকাল ১০টা ৫০মিনিটের সময় সিলেট সদর উপজেলা ৪নং খাদিমপাড়া ইউনিয়নের চামেলীবাগ গ্রামে নিজ বাড়ীতে তিনি মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বৎসর। মৃত্যুকালে তিনি ৫ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভুগছেন। আল্লাহ নুরুল ইসলাম মকবুল এর বাবা কে জান্নাতুল ফেরদাউস কবুল করোন। আমিন।