রবিবার, মে ৩১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০ ২০
৩:৫১ অপরাহ্ণ

সি.এন.বির সাবেক কন্ট্রাকটর মুকিত মিয়ার মৃত্যুতে "HRMO"সিলেট বিভাগীয় কমিটির শোক

সি এন বির সাবেক কন্ট্রাকটর ও গোলাপগঞ্জ উপজেলার শালিসি ব্যক্তিত্ব,বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী আব্দুল মুকিত(মুকিত মিয়া) আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিলেট নগরীর আম্বরখানাস্থ নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। মরহুমের গ্রামের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার ঢাকাক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামে।

তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য আত্নীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি একাধারে ১০ বছর দত্তরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন।

মরহুমের জানাজার নামাজ বিকাল ৫টায় ঢাকাদক্ষিণ দারুল উলুম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।  
ঢাকাদক্ষিণ দারুল উলুম মাদ্রাসা মাঠে জানাযার  সময় মরহুমের কনিষ্ঠ ছেলে মোঃ বদরুল আলম ও চাচাত ভাই উপজেলা বি এন পির যুগ্ম আহ্বায়ক মোঃ আতাউর রহমান (উতু মিয়া) মরহুমের পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদায়ী আত্মার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ