৯:৪৯ অপরাহ্ণ
মাওলানা মোদাচ্ছির আনসারীর ইন্তেকালে সিলেট মহানগর জামায়াতের শোক
বিশিষ্ট সমাজসেবী ও আলেমে দ্বীন, সিলেট মহানগর জামায়াতের ১৯নং ওয়ার্ডের ধুলিখাল ইউনিটের সাবেক সভাপতি মাওলানা মোদাচ্ছির হোসাইন আনসারীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
এক শোক বার্তায় শোক প্রকাশ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর সাবেক আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং সিলেট মহানগরী আমীর মো: ফখরুল ইসলাম প্রমূখ।
তারা বলেন, মাওলানা মোদাচ্ছির হোসাইন আনসারী ছিলেন একজন আলেম শিক্ষাবিদ। তিনি আমৃত্যু আর্ত মানবতার কল্যানে কাজ করে গেছেন। বার্ধক্যে উপনীত হওয়ার পূর্ব পর্যন্ত তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে সংশ্লিষ্ট থেকে ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করে গেছেন। আল্লাহ মরহুম মাওলানা মোদাচ্ছির হোসাইন আনসারীকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন।