রবিবার, মে ৩১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৪ নভেম্বর ২০ ২০
৬:৪৫ অপরাহ্ণ

তিতাস উপজেলা প্রকৌশলী মো. মহীবউল্লাহ আর নেই

এস এ ডিউক ভূঁইয়া, তিতাস:: কুমিল্লার তিতাস উপজেলায় কর্মরত উপজেলা প্রকৌশলী মো. মহীবউল্লাহ ২৩ নভেম্বর সোমবার বিকাল সাড়ে ৪ টায় স্ট্রোক করে না ফেরার দেশে চলে গেছেন।  

মো. মহীবউল্লাহ ১৯৮২ সালের ২ জানুয়ারী চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার নায়রী গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মো. আবু বক্কর সিদ্দিক। বর্তমানে তিনি দুই পুত্র সন্তানের জনক। সন্তান ও স্ত্রীকে নিয়ে ঢাকায় বসবাস করতেন।

উপজেলা প্রকৌশলী অফিসের একাধিক কর্মকর্তা জানান, কুমিল্লা জেলা প্রশাসকের আগমন উপলক্ষে তিনি কর্মস্থলে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বিদায় নেওয়ার পর তিনি দাপ্তরিক কাজে নিয়োজিত ছিলেন। বিকাল ৪টায় অফিসে অসুস্থ্য হয়ে পড়লে প্রথমে তাঁকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় প্রেরণ করা হয়। ঢাকা যাওয়া পথে গৌরীপুর এলাকায় এ্যাম্বুলেন্সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  

এদিকে প্রকৌশলী মো. মহীব উল্লাহ অকালে মৃত্যুবরণ করায় তাহার কর্মস্থল ও উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তাদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তাঁহার মৃত্যুতে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের মাননীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ রাশেদা আক্তার,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসাম্মৎ রুবাইয়া খানম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শওকত আলী, সাধারণ সম্পাদক ও কড়িকান্দি(সদর) ইউনিয়নের চেয়ারম্যান মো. মহসীন ভূঁইয়া ও তিতাস থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলাম শোক প্রকাশ করেছেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ