বুধবার, জুলাই ২২, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
৬ অক্টোবর ২০ ২১
১:৩৮ পূর্বাহ্ণ

ব্যাংকার মোজতবা রুম্মান চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকীতে বিবি অফিসার্স কাউন্সিলের স্মরণসভা

করোনা মহামারীতে শাহাদাৎ বরণকারী বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক মোজতবা রুম্মান চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল আয়োজিত শোকসভায় বক্তারা বলেন নিজ কর্ম গুনে সেন্ট্রাল ব্যাংকার মোজতবা রুম্মান চৌধুরী সিলেট বিভাগের আপামর ব্যাংকিং কমিউনিটির এক প্রিয় মুখে পরিণত হয়ে গিয়েছিলেন। সুখে দুঃখে সেন্ট্রাল ও বাণিজ্যিক ব্যাংকার তাঁর কাছে নিজেদের কথা নির্বিঘ্নে বলতে পারতেন।

তিনি ছিলেন সেন্ট্রাল ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে একজন নির্ভরশীল ও গ্রহণযোগ্য কর্মকর্তা। বক্তারা করোনায় মৃত্যুবরণকারি চৌকস সেন্ট্রাল ব্যাংকার মোজতবা রুম্মান চৌধুরীকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ ব্যাংকের প্রশিক্ষণ হল 'মোজতবা রুম্মান চৌধুরী ' এর নামে নামকরণ করার প্রস্তাব করেন। সভায় উপস্থিত প্রধান অতিথি ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মোঃ আবুল কালাম বলেন ২০২০ সালে শুরু হওয়া কোভিডের শুরুতে ভয়াবহ পরিস্থিতিতে মোজতবা রুম্মান চৌধুরী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও প্রশাসনের সাথে সার্বক্ষণিকভাবে ছিলেন। করোনাকালে তাঁর অবদান অবশ্যই আমাদের স্মরণে রয়েছে।

তিনি বক্তাদের দাবির প্রতি সমর্থন করে সংগঠনসমুহের লিখিত দাবি পেলে অফিস নিশ্চয়ই বিষয়টি বিবেচনা করবে। বিশেষ অতিথির বক্তব্যে মহাব্যবস্থাপক মোঃ সিরাজুল ইসলাম বলেন কর্তব্যকর্মে নিষ্টা, একাগ্রতা ও সুমিষ্ট ব্যবহারে নিজেকে এক মহীরুহে পরিণত করেছিলেন মোজতবা রুম্মান চৌধুরী। তাঁকে দীর্ঘদিন স্মরণীয় করে রাখতে আমাদের সার্বজনীন উদ্যোগ নিতে হবে। বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল, সিলেট এর সভাপতি ডিজিএম মোঃ জাবেদ আহমদ এর সভাপতিত্বে ও সিনিয়র সহসভাপতি সিতাংশু শেখর রায় এর পরিচালনায় স্মরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন কাউন্সিলের সম্পাদক রাজেশ্বর ভট্টাচার্য্য। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও সবশেষে মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গণ মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা মোঃ আবুল কাশেম। বক্তব্য রাখেন ডিজিএম সৈয়দ শোয়েবুর রহমান, এ,টি,এম আব্দুল্লাহ, যুগ্মপরিচালক মোঃ ইকবাল হাসান, পরেশ চন্দ্র দেবনাথ, মোঃ শফিকুল ইসলাম, উপপরিচালক দেবাশিস তালুকদার, সহকারী পরিচালক বায়না নাওমি, মোজতবা রুম্মান চৌধুরীর সহোদর লিটন চৌধুরী।

স্মরণ সভায় ডিজিএম(প্রশাসন) খালেদ আহমদ, ডিজিএম শামীমা নার্গিস, নৃত্য রঞ্জন দত্ত পুরকায়স্থ, সৈয়দ শোয়েবুর রহমান, মোঃ আতিকুর রহমান, সাইফুল ইসলাম খান, মোঃ সাইফুল আলম, মোঃ সফিকুল ইসলাম, মোজতবা রুম্মান চৌধুরীর ছেলে জাওয়াদ মোস্তফা চৌধুরী, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম, বাংলাদেশ ব্যাংক ক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল হাকিম, নিবাস কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রঞ্জিত মালাকার, সিবিএর সভাপতি মোঃ আজিজুর রহমান, ভারপ্রাপ্ত সেক্রেটারি সুলতান আহমদ, কর্মচারী সংঘের সভাপতি মোঃ নেছার আহমদ, সাধারণ সম্পাদক রাসেল আহমদ চৌধুরীসহ কাউন্সিলর সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে অফিসার্স কাউন্সিল সভাপতি জাবেদ আহমদ করোনায় মৃত্যুবরণকারি সিলেট অফিসের মেধাবী ও জনপ্রিয় কর্মকর্তা মোজতবা রুম্মান চৌধুরীর স্মৃতিকে স্মরণীয় করে রাখতে প্রশিক্ষণ হলটি তাঁর নামে নামকরণের দাবি করে বলেন সিলেট অফিসের সকল সংগঠনকে নিয়ে সহসাই কর্তৃপক্ষের নিকট আবদেন করা হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ