বুধবার, নভেম্বর ১১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৫ এপ্রিল ২০ ২০
৭:৩২ অপরাহ্ণ

চতুর্থ দিন: কমলগঞ্জে বিশেষ অভিযানে ১০টি মামলা ও জরিমানা আদায়

আসহাবুর ইসলাম ইসলাম শাওন ,কমলগঞ্জ::  মৌলভীবাজারের কমলগঞ্জে দোকানপাট বন্ধ, লোক সমাগম বন্ধসহ বাজার পর্যবেক্ষণে বিশেষ অভিযানে ভ্রাম্যমাণ আদারত পরিচালনা করে ১০টি মামলা করা হয়। মামলায় ৯টি মোটরসাইকেলের ও একটি দোকানের মিলিয়ে ৫ হাজার ২শ টাকা নগদ জরিমানা করে তা আদায় করা হয়েছে। রোববার সকাল ১১টা থেকে আড়াইটা পর্যন্ত কমলগঞ্জের মুন্সীবাজার ও শমশেরনগর বাজারে এ অভিযান চলে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দলের অংশ গ্রহনে এ অভিযান চলে। অভিযানে এক পর্যায়ে মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন এসে যোগ দেন। অভিযানকালে বিনা কারণে মোটরসাইকলে নিয়ে ও হেলমেট বিহীন ৯ মোটরসাইকেল আরোহী ও ১জন দোকানদারের কাছ থেকে  ৫ হাজার ২শ টাকা জরিমানা করা হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, এ উপজেলাবাসীর সু-রক্ষায় তিনি বাহিনী ও সংবাদকর্মীরা মিলে প্রতিদিনই বিশেষ পর্যবেক্ষণ করছেন। এসময় নিয়ম না মানায় কিছু দোকানী ও মোটরসাইকেল আরোহীদের জরিমানা করা হচ্ছে। তিনি আরও বলেন, প্রয়োজনে আগামীতে আরও কঠোর আইন প্রয়োগ করা হবে।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ