১২:১৭ পূর্বাহ্ণ
উপশহরের ব্যবসায়ী মাসুম চৌধুরীর ইন্তেকাল: শোক প্রকাশ
সিলেট নগরীর বিশিষ্ট ব্যবসায়ী এ.কে.এম মতিউর রব চৌধুরী মাসুম আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্নািলাহি রাজিউন। রোববার রাত দেড়টায় শাহজালাল উপশহর এ ব্লকস্থ নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বসয় হয়েছিলো ৪৫ বছর।
মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব রেখে গেছে তিনি। এদিকে, সোমবার সকাল ১০টা উপশহর এ ব্লক জামে মসজিদে প্রাঙ্গণে মতিউর রব চৌধুরী মাসুমের প্রথম নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। এরপর দুপুর ২টায় মরহুমের গ্রামের বাড়ি হবিগঞ্জের বানিয়াচংয়ে দ্বিতীয় নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
শোক প্রকাশ : ব্যবসায়ী মতিউর রব চৌধুরী মাসুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে শাহজালাল উপশহর যুব কল্যাণ পরিষদ। সংগঠনটির সভাপতি নিজাম উদ্দিন ইমন এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।