মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৯ অক্টোবর ২০ ২০
১০ :৫৩ পূর্বাহ্ণ

আজিজ আহমদ সেলিমের মৃত্যুতে মদন মোহন কলেজ ছাত্রলীগের শোক

সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, বিটিভির সিলেট প্রতিনিধি ও দৈনিক উত্তরপূর্ব’র প্রধান সম্পাদক সর্বজন শ্রদ্ধেয় সাংবাদিক আজিজ আহমদ সেলিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মদন মোহন কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ। 

এক শোক বার্তায় মদন মোহন কলেজ ছাত্রলীগের সভাপতি এ. কে. এম মাহমুদুল হাসান সানি ও সাধারণ সম্পাদক মিফতাহুল হোসেন লিমন বলেন, আজিজ আহমদ সেলিম ছিলেন অত্যন্ত সৎ ও প্রগতিশীল চেতনার অধিকারী। তিনি ছিলেন সকলের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে সিলেটের জনগণ একজন দক্ষ সাংবাদিককে হারালো।  

নেতৃবৃন্দদ্বয় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং মরহুমের  বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ