১০ :৩৭ অপরাহ্ণ
এমপি কয়েসের মৃত্যুতে ইমজার শোক
সিলেট-৩ আসন থেকে টানা তিনবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেট। এক বিবৃতিতে ইমজা সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী ও সাধারণ সম্পাদক আনিস রহমান মরহুমের রুহের মাফগেরাত এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
ইমজা নেতৃবৃন্দ বলেন, মাহমুদ উস সামাদ চৌধুরী নিজের ধৈর্য ও প্রজ্ঞা দিয়ে মানুষের মন জয় করেছিলেন। তিনি ছিলেন ইমজার একজন প্রকৃত শুভাকাক্সিক্ষ ও দাতা সদস্য। তার মৃত্যুতে সিলেটবাসী তথা দেশ যেমন একজন নেতৃত্ব হারালো তেমন ইমজাও হারালো একজন পরামর্শদাতাকে। তার এই শূন্যতা সহজে পূরণ হবে না।
প্রসঙ্গত সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১১ মার্চ) ঢাকার ইউনাইটেড হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মাহমুদ উস সামাদ চৌধুরী ১৯৫৫ সালের ৩ জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন।