মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
২ ডিসেম্বর ২০ ২৩
৩:২২ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুন নুরের ইন্তেকাল

কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পুর্ব ইউনিয়নের আমেরতল গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুন নুর (৭৭) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছয় ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের নিকটাত্মীয় এডভোকেট ফরহাদ খন্দকার জানান, আজ শনিবার জোহরের নামাজের পর আমেরতল জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ এবং রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হবে। পরে গ্রামের কবরস্থানে দাফন করা হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ