১০ :৪৮ অপরাহ্ণ
মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে দক্ষিণ সুরমা সরকারি কলেজের শোক
সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও দক্ষিণ সুরমা সরকারি কলেজ পরিচালনা পরিষদের সাবেক সভাপতি মাহমুদ-উস-সামাদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন দক্ষিণ সুরমা সরকারি কলেজের অধ্যক্ষ মো. শামছুল ইসলাম এবং শিক্ষক-শিক্ষার্থীরা।
এক শোকবার্তায় অধ্যক্ষ মো. শামছুল ইসলাম, অধ্যাপক শাহানা বেগম, মো. মতিউর রহমান, মো. সাব্বির আহমদ, সহযোগী অধ্যাপক মোহাম্মদ আশরাফুল হক, রাহেনা হক, রওনক জাহান বেগম, ছালমা ইয়াছমিন, মতিলাল দাশ, মো. মুহিবুর রহমান, মো. আতাউর রহমান, মো. শফিকুল ইসলাম, কানিজ ফাতেমা, নাফিস সাকিনা, কাজরী রানী ধর, সুপ্তা রানী চৌধুরী, মো. ময়নুল হক, প্রভাষক মো. আমিনুর রহমান, শাহেদ আহমদ, আলতাফ হোসেন, ফাতেমা খানম, মাহবুবা বেগম, বিশ্বজিৎ দাম, সোনিয়া অর্জুন, দীপক চন্দ, নুরজাহান খাতুন, মাহমুদা আক্তার, আব্দুন নুর শামীম, সাইফুর রহমান, নন্দন কর্মকার, নুসরাত ফাতেমা, নুরুজ্জামান কোরেশী, সৈয়দা মোমেনা বেগম লিমু, মোস্তাফিজুর রহমান, সুমন রায়, মো. মুহিবুর রহমান, সামিয়া তাহসীন আলম, পলি সেনাপতি, ফাহমিদা বেগম লুবনা, শাহ আলম, মাসুক আহমদ, ইলিজা খানম, নাজ বাহার লাকী, প্রভাতী ইসলাম ও লাইব্রেরিয়ান বিপ্লব কুমার দাশ, জয়নুল ইসলাম বলেন- আমরা মাহমুদ-উস-সামাদ চৌধুরীর মতো জনপ্রিয় রাজনৈতিক নেতা এবং শিক্ষানুরাগী একজন ব্যক্তিত্ব হারালাম। যে ক্ষতি সহজে পুরণ হবার নয়।
শোকবার্তায় তারা মাহমুদ-উস-সামাদ চৌধুরীর বিদেহী আত্মার শান্তি কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।