২:৫৪ পূর্বাহ্ণ
আমজাদ আলীর পিতার মৃত্যুতে মহানগর ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের শোক
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের কোষাধ্যক্ষ, বিবিয়ানা জুয়েলার্স এর সত্ত্বাধিকারী ও নেহার মার্কেট জুয়েলার্স ব্যবসায়ী সমিতির সেক্রেটারী মো. আমজাদ আলীর পিতা হাজী আব্দুর রউফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ্য প্রকাশ করেছেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সর্বস্তরের নেতৃবৃন্দ।
বুধবার এক শোক বার্তায় সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি ও তরুণ সমাজসেবী আব্দুর রহমান রিপন ও সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, বাবা হলেন একটি পরিবারের প্রধান অভিভাবক। এই অভিভাবক হারানো বেদনা পরিবারের সব সদস্যকে সারা জীবন কাঁদায়। তেমনিভাবে হাজী আব্দুর রউফের মৃত্যুতে আমরা মর্মাহত। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদের ধের্য্য ধারণের জন্য মহান রাব্বুল আল আমিনের দরবারে দোয়া করছি। উল্লেখ্য, মো. আমজাদ আলীর পিতা হাজী আব্দুর রউফ ২৯ মার্চ সোমবার ভোর ৪টায় শেষ নিঃশ্বাস করেন। ইন্নালিলাহি ওয়াইন্নইলাহি রাজিউন।