মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১১ জুলাই ২০ ২৩
১১:১২ পূর্বাহ্ণ

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক শায়েদ ইকবাল ভূঁইয়ার মৃত্যুতে শোকসভা

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ শায়েদ ইকবাল ভূঁইয়ার মৃত্যুতে সিলেট অফিসের উদ্যোগে এক শোক সভা ১০ জুলাই ২০২৩ বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক (প্রশাসন) রূপ রতন পাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক একেএম এহসান ও মোঃ আমিনুল ইসলাম। অতিরিক্ত পরিচালক (প্রশাসন-১) মোঃ সাইফুল ইসলাম খানের পরিচালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক আবু তৈয়ব মোঃ আব্দুল্লাহ, কালিপদ রায়, অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি মোঃ জাবেদ আহমদ ও সম্পাদক সিতাংশু শেখর রায় ও মরহুম মোঃ শায়েদ ইকবাল ভূঁইয়ার কন্যা ডাক্তার তাসনুভা ইকবাল নিশিতা।

পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গন মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ আবুল কাশেম।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ