মঙ্গলবার, জুলাই ২৮, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
১৩ ফেব্রুয়ারী ২০ ২১
৫:১০ অপরাহ্ণ

আলী আহমদের পিতার মাগফেরাত কামনায় কামালবাজার বিএনপির দোয়া

সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদের বাবা দক্ষিণ সুরমার টেকনিক্যাল রোডস্থ মদীন অটো রাইছ মিলের স্বত্তাধিকারী মরহুম হাজী আব্দুর রহিম তুরু মিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করেছে কামালবাজার ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন। শুক্রবার বাদ আসর কামালবাজার তালিবপুর নতুন জামে মসজিদ প্রাঙ্গনে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে কামালবাজার ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মাহফিলে বিএনপি নেতা আলী আহমদের পিতা দক্ষিণ সুরমার প্রবীণ মুরব্বী মরহুম হাজী আব্দুর রহিম তুরু মিয়ার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে আলী আহমদের মরহুম মায়ের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এছাড়াও মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফেরাত কামনা, সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু, শহীদ জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর মাগফেরাত, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলী সহ গুমকৃত নেতাকর্মীদের সন্ধান কামনা, করোনা মহামারী থেকে সুরক্ষা এবং দেশ-জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সাবেক জেলা বিএনপি নেতা আব্দুল লতিফ খান, দক্ষিণ সুরমা উপজেলা, কামালবাজার ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্য থেকে উপস্থিত ছিলেন, মুহিবুর রহমান, কামাল আহমদ শিশু, এনামুল হক মাক্ক, মোস্তাক আহমদ, আব্দুল মন্নান, হাজী গোলজার আহমদ, দেলোয়ার হোসেন, আব্দুল বাছিত, সেলিম আহমদ, মাসুম পারভেজ, আব্দুল মঈন, আব্দুল হান্নান শাহেদ, আব্দুল মালিক, হেলাল আহমদ, নুরুল হক, হাসিব আলী, সুমন আহমদ, ওলীউর রহমান ফেরদৌস, শামছুদ্দিন শুভ, সাইফুর রহমান, নুরুল ইসলাম, সুরমান আলী, ফয়সল আহমদ, পারভেজ আহমদ, রুবেল আহমদ ও শুভ রহমান প্রমূখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ