১১:২৯ অপরাহ্ণ
কমলগঞ্জে এ্যাম্বুলেন্সের সাইরেন এর শব্দতেই আতংক
আসহাবুর ইসলাম ইসলাম শাওন,কমলগঞ্জ:: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গ্রামগুলোতে বাহির থেকে কোন এ্যাম্বুলেন্সে এলেই গ্রামের মানুষ আঁতকে উঠে,এই মনে হয় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এলাকায় কোন মৃত ব্যক্তির লাশ এসেছে। দেশব্যাপী করোনা ভাইরাসের মহামারীতে যখন যান চলাচল বন্ধ, এমনকি দোকানপাটও বন্ধ। তখন এ করোনা আতঙ্কে সারা বিশ্বের ন্যায় কমলগঞ্জে কর্মহীন হয়ে ঘরে বসে থাকা সাধারন মানুষ আতঙ্কিত হয়ে উঠে কোন এ্যাম্বুলেন্সের সাইরেন এর আওয়াজ শুনলেই। সোমবার সন্ধ্যায় সিলেট থেকে মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের একজন রোগি চিকিৎসা শেষে এ্যাম্বুলেন্স নিয়ে বাড়ি ফিরেন।
সন্ধ্যায় যখন বীর শ্রেষ্ট হামিদুর রহমান সড়ক দিয়ে এ্যাম্বুলেন্স সাইরেন বাজিয়ে অত্র চা বাগানে প্রবেশ করতেই আতঙ্ক ছড়িয়ে পরলে লোকজন দৌড় ঝাঁপ শুরু করে। এর মধ্যেই শুরু হয়ে যায়, নানান জায়গায় ফোন। গ্রাামের মানুষের ধারনা, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এলাকায় কেউ এসেছেন।
এ ব্যপারে, মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু জানান, বর্তমানে মানুষের মাঝে করোনা ভাইরাসের আতংক বিরাজ করছে। তাই বাহির থেকে গ্রামে কোন এ্যাম্বুলেন্স ডুকলেই মানুষ আতঙ্কিত হয়ে যায়। এই আতংক মানুষের থাকবেই যতদিন না করোনা ভাইরাসের প্রকোপ কমছে।