রবিবার, মে ৩১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১২ নভেম্বর ২০ ২০
৮:৩৮ অপরাহ্ণ

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতার মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় আহত জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম বিল্লাল (৫০) বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

শফিকুল ইসলাম বিল্লাল উপজেলার জালালপুর ইউনিয়নের উত্তর চরপুক্ষিয়া গ্রামের মৃত সেকান্দর আলীর পুত্র ও কটিয়াদী মাতৃছায়া মডেল একাডেমি প্রতিষ্ঠাতা, শিকদার ক্যাডেট একাডেমির পরিচালক এবং কটিয়াদী উপজেলা দলিললেখক সমিতির সিনিয়র সহসভাপতি।  

কটিয়াদী উপজেলা দলিললেখক সমিতির সাধারণ সম্পাদক মাইনুল হক মেনু যুগান্তরকে জানান, মঙ্গলবার ফজরের নামাজ আদায় করার জন্য উপজেলা আবাসিক কোয়ার্টার থেকে মসজিদে যাওয়ার পথে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়ক পারাপারের সময় একটি মালবাহী কাভার্ডভ্যান তাকে চাপা দেয়।

আহতাবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন সময় তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি ইন্তেকাল করেন। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আবদুস সালাম যুগান্তরকে জানান, মঙ্গলবার সকালে দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ