মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
৫ অক্টোবর ২০ ২৩
১০ :৩৪ অপরাহ্ণ

ইমদাদুর রহমান মুক্তা'র পিতার ইন্তেকালে তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলার শোক

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলার সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ইমদাদুর রহমান মুক্তা'র পিতা হাফিয মাওলানা শামসুজ্জামান সাহেব এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন সংগঠনের সিলেট পশ্চিম জেলা সভাপতি মুহাম্মদ কুতুব আল ফরহাদ ও সাধারণ সম্পাদক শেখ রেদওয়ান হোসেন।

এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে জান্নাতুল ফেরদৌস কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, হাফিয মাওলানা শামসুজ্জামান সাহেব গতকাল (৪ অক্টোবর) বুধবার, সকাল ১০:৫০ মিনিটের সময় সিলেটের স্থানীয় একটি হাসপাতালে ইন্তেকাল করেন।

ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।রাত ৯ ঘটিকায় মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযা শেষে দুআ করেন হযরত আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ