শনিবার, সেপ্টেম্বর ১২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১০ অক্টোবর ২০ ২০
৭:৩৮ পূর্বাহ্ণ

মেয়র আরিফ’র চাচাতো বোনের মৃত্যুতে ইমজার শোক

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব ও ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশনের প্রাক্তন সাধারন সম্পাদক সৈয়দ জগলুল পাশার সহধর্মিনী, ঢাকার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান ইসলামীয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও সিলেট সিটি কর্পোশেনের মেয়র আরিফুল হক চৌধুরির চাচাতো বোন সুরাইয়া ইয়াসমিন পাশার মৃতুতে গভীর শোক প্রকাশ করেছে সিলেটের সকল টিভি সাংবাদিক দের সংগঠন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশন ইমজা।  

এক শোক বার্তায় ইমজা সিলেটের সভাপতি মাহবুবুর রহমান রিপন ও সাধারণ সম্পাদক সজল ছত্রি মরহুমার রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় ইমজার সভাপতি/সাধারণ সম্পাদক বলেন,সুরাইয়া ইয়াসমিন পাশা সারাজীবন শিক্ষার উন্নয়নে কাজ করে গেছেন। কর্মজীবনে সুনামের সাথে দায়িত্ব পালন করে গেছেন। শিক্ষা ক্ষেত্রে তার অবদান স্মরনীয় হয়ে থাকবে। 
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ