১০ :২২ অপরাহ্ণ
সাংবাদিক তুরাবের পিতৃবিয়োগে সিলেট জেলা ও মহানগর বিএনপির শোক
দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার সাংবাদিক এ টি এম তুরাবের পিতা বিয়ানীবাজারের বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংবাদিক মাস্টার আব্দুর রহিমের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ। মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
এক শোক বার্তায় সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, বিয়ানীবাজারের বিশিষ্ট ব্যক্তিত্ব শিক্ষাবিদ ও সাংবাদিক মাস্টার আব্দুর রহিম মানুষ গড়ার কারিগর হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অত্যন্ত সুনামের সহিত শিক্ষকতা করেছেন।
পরহেজগার ও পরোপকারি ব্যক্তি হিসেবে তিনি সকল মহলের কাছে ছিলেন শ্রদ্ধা ও ভালোবার ব্যক্তি। তার মৃত্যুতে আমরা এক গুনীজনকে হারালাম। আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।