মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৪ অক্টোবর ২০ ২০
৯:২৯ পূর্বাহ্ণ

সাংবাদিক আজিজ আহমদের সেলিমের রোহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রধান সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি আজিজ আহমদ সেলিমের রোহের মাগফেরাত কামনা করে এক দোয়া মাহফিল ও শিরনী বিতরণ করা হয়েছে। 

গতকাল ২৩ অক্টোবর শুক্রবার বাদ মাগরিব আম্বরখানা সরকারি কলোনী মসজিদে পরিবারের পক্ষ থেকে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আম্বরখানা জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা মোজাক্কির হোসেন। 

এসময় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময় টিভি সিলেট প্রতিনিধি ইকরামুল কবির চৌধুরী ইকু, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নভেল, জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মনির, ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী, কবি মুহিত চৌধুরী, এলাকার মুরব্বী আব্দুল আহাদ, আব্দুল ছাত্তার, মাসুদ আহমদ, আব্দুল মালিক, জাবের আহমদ চৌধুরী, তারেক মাহমুদ চৌধুরী, ছদরুল হাসান চৌধুরী, ওয়াসিম আহমদ চৌধুরী, নাসিম আহমদ চৌধুরী, আবেদ সুলতান চৌধুরী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ