১:০ ১ অপরাহ্ণ
সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ
কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি নির্বাচন সম্পন্ন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি নির্বাচন সুস্থ, সুন্দর ও উৎসবমুখর শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল তিন টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে সন্ধ্যা ছয় টায় প্রাপ্ত ভোট ও ফলাফল বিবরণী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। নির্বাচনে ছাতা প্রতীক নিয়ে ৩০৩ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হয়েছেন আনিছুর রহমান তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. জাহাঙ্গীর মুন্না রানা দেয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ১৮৫ ভোট।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে টেলিভিশন প্রতীক নিয়ে ২০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. সালেহ আহমদ তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আলাল ইসলাম আনারস প্রতীকে ১২৮ ভোট এবং সৈয়দ মো. শাহ আমীর চাকা প্রতীকে ১২৫ ভোট পেয়েছেন।
নির্বাচনের অন্যান্য পদে যারা বিজয়ী হয়েছেন, মই প্রতীকে ২৭১ ভোট পেয়ে সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন মো. আব্দুল হক তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আনোয়ার হোসেন মোবাইল প্রতীকে পেয়েছেন ১৭৭ ভোট।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে ফুটবল প্রতীকে ৩০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন অমিত হাসান তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. জসিম উদ্দিন ডাব প্রতীকে পেয়েছেন ১৫৪ ভোট। অর্থ সম্পাদক পদে তালগাছ প্রতীকে ২৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. শামীম আহমেদ তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আমির হোসেন হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ১৯৫ ভোট। এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন: সাংগঠনিক সম্পাদক পদে শেখ মো. সিদ্দিকুর রহমান ও যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মস্তান সহ দপ্তর সম্পাদক মো. নাহিদ আলী, প্রচার সম্পাদক মো. রকিব আলী, কার্যকরী সদস্য পদে মো. ইদ্রিস আলী, মো. সাফি মাহমুদ, সুমন মিয়া,মো. সোহান উদ্দিন চৌধুরী, মো. জসিম উদ্দিিন এবং মুহিতুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটির পক্ষে ফলাফল বিবরণীতে স্বাক্ষর করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাইদুর নাজমুল হাসান, সদস্য ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউসুফ মিয়া এবং সদস্য ও উপসহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) সুজন আহমেদ।