রবিবার, মে ৩১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৮ ডিসেম্বর ২০ ২০
৫:৩৫ অপরাহ্ণ

বিএনপি নেতা ইলিয়াস মিয়ার মৃত্যুতে মহানগর বিএনপির শোক

সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব, ৮নং কান্দিগাও ইউনিয়নের বিশিষ্ট মুরব্বী হাজী ইলিয়াস মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ্য প্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক।

সোমবার (৭ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, হাজী ইলিয়াছ মিয়া বিএনপির রাজনৈতিক আদর্শকে বুকে লালন করে পথ চলেছেন। তিনি তার দুরদর্শি নেতৃত্বে সদর উপজেলায় বিএনপি সহ অঙ্গ সংগঠনকে ঐক্যবদ্ধ করে শক্তিশালী অবস্থান গঠনে নিরলসভাবে কাজ করেছেন। তার শূণ্যতা পূরণ হবার নয়, তাঁর মৃত্যুতে বিএনপি একজন আদর্শ রাজনীতিবিদকে হারালো।

উল্লেখ্য, হাজী ইলিয়াস মিয়া সোমবার বিকেল ৫টা ৫০ মিনিটের সময় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি সন্তানাদি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার (৮ ডিসেম্বর) ২টা ৩০ মিনিটের কান্দিগাও ইউনিয়নের সাদিপুর নিজ বাড়ি সংলগ্ন মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ