১১:২৬ পূর্বাহ্ণ
শফিউল বারী বাবুর মৃত্যুতে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল নেতা জাহেদ আহমদ তালুকদারের শোক
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু’র অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সহ সাধারন সম্পাদক জাহেদ আহমদ তালুকদার।
বুধবার এক শোকবার্তায় সাবেক ছাত্রদল নেতা যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সহ সাধারন সম্পাদক জাহেদ আহমদ তালুকদার বলেন, মরহুম শফিউল বারী বাবু ছিলেন আমাদের পথ চলার প্রেরণা। তিনি ছিলেন সকল স্বৈরাচারের বিরুদ্ধে আপোষহীন কন্ঠস্বর। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে আস্থাশীল থেকে দলের সকল ক্রান্তিকালে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন মরহুম শফিউল বারী বাবু। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বে গণতন্ত্র পুণ:প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামে জনাব বাবু সবসময় তার সংগঠনের নেতাকর্মীদের নিয়ে সামনের কাতারে থেকেছেন। তিনি ছিলেন একজন মেধাবী, সৎ, যোগ্য, দক্ষ ও বলিষ্ঠ নেতা। তার অকাল মৃত্যুতে আমরাসহ দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা বাকরুদ্ধ। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে বেহেস্ত নসীব করেন।
আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবার-পরিজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্খীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।”