মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০ ২৬
-বিজ্ঞপ্তি
৮ নভেম্বর ২০ ২১
২:৫৩ পূর্বাহ্ণ

কাউন্সিলর ইলিয়াছুর রহমানের পিতার মৃত্যুতে সিসিক মেয়রের শোক

সিলেট সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সিলেট মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মো. ইলিয়াছুর রহমান -এর পিতা মো. মাখন মিয়া মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।

রবিবার (৭ নভেম্বর ২০২১ খ্রি.) দুপুরে সিলেট মহানগরের একটি বেসরকারী হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৪ বছর। তিনি ৮ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী স্বজন রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এক শোক বার্তায় সিসিক মেয়র মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ