রবিবার, মে ৩১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৪ ডিসেম্বর ২০ ২০
৮:১৬ অপরাহ্ণ

শহীদ বুদ্ধিজীবী দিবসে এসআইইউ’র শ্রদ্ধাঞ্জলি অর্পণ

আজ ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালী জাতিকে মেধা শূন্য করার জন্য বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করেছিল গণহারে। আজকের এই দিনটি বাঙালী জাতির ইতিহাসে এক বেদনাঘন দিন। 
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রতি বছরের মত এবারও সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিবার কর্তৃক সকাল ১০টায় সিলেটের কেন্দীয় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: শহীদ উল্লাহ তালুকদার এর নের্তৃতে পুষ্প মাল্য অর্পণ করা হয়। 
এর আগে সকাল ৬টায় জাতীয় পতাকা অর্ধনমন, কালো পতাকা উত্তোলন, ৯টায় ঘটিকায় কালো ব্যাজ ধারণ করা হয়।
কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য নিবেদনে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নসরত আফজা চৌধুরী, প্রশাসন ও জনসংযোগ পরিচালক মো: তারেক উদ্দিন তাজ সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রী বৃন্দ।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ