৫:৫৩ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে ছিদ্দিকুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:: কোম্পানীগঞ্জ দলিল লেখক সমিতির সাবেক সভাপতি মোঃ ছিদ্দিকুর রহমান ও দলিল লেখক ডাক্তার আব্দুল হকের আত্মার মাগফিরাত কামনায় বুধবার বিকেলে সাব-রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা দলিল লেখক সমিতি এ দোয়া মাহফিলের আয়োজন করে।
সমিতির সভাপতি আবু হানিফ খন্দকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহান উদ্দিনের পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রনিখাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ নজির আহমদ, সমিতির সহ সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু বকর ছিদ্দিক, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান, সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শামস্ উদ্দিন শাহিন, দলিল লেখক মোঃ মশ্রব আলী, দলিল লেখক ও সাবেক ইউপি সদস্য মোঃ আশরাফ আলী, মোঃ মুজাম্মিল আলী, ইউপি সদস্য মোঃ আলমগীর আলম, ইউপি সদস্য মোঃ কামরুজ্জামান, সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহায়ক হাবিবুর রহমান, মোঃ সুমন আহমদ, এডভোকেট মোঃ দেলোয়ার হোসেন, মোঃ আলিম উদ্দিন, মাওলানা মোঃ নুরুল ইসলাম, মোঃ জাকির হোসেন, ক্বারী মোঃ ইয়াকুব আলী, মোঃ সাহেদ আহমদ, বাবুল আহমদ, জিল্লুর রহমান, আব্দুল আজিজ ও তোফাজ্জল হোসেন প্রমুখ।
গত ২২ জুলাই বুধবার বিকেল সাড়ে ৫টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন ছিদ্দিকুর রহমান। পরদিন সকালে দক্ষিণ বুড়দেও কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। গত রোববার মারা যান ডাক্তার আব্দুল হক।