মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
২১ মার্চ ২০ ২১
৮:৫১ অপরাহ্ণ

আবু দৌলত-জাকারিয়া (রঃ) মডেল মাদরাসায় সামাদ চৌধুরী এমপি স্মরণে দোয়া

সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাহমুদ-উস-সামাদ চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ২১ মার্চ রবিবার বাদ জোহর দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের আবু দৌলত-জাকারিয়া (রঃ) মডেল মাদরাসায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।

প্রবীণ মুরুব্বি ও বিশিষ্ট সালিশ ব্যাক্তিত্ব আব্দুল ওয়াহাব খান এর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য কমিউনিটি নেতা মকসুদুর রহমান।

উপস্থিত ছিলেন ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম রানা, সিনিয়র শিক্ষক মাওলানা মাহবুবুল আলম, আওয়ামীলীগ নেতা তোয়াজিদুল হক তুহিন, বিশিষ্ট মুরব্বী কুনু মিয়া, এপেক্সিয়ান তাহেদুর রহমান, ইউপি সদস্য ফখরুল ইসলাম, মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুর রহমান সিদ্দিকী, মাওলানা আব্দুল কাদির, যুবনেতা সাকির আহমদ প্রমুখ। দোয়া পরিচালনায় করেন মাওলানা হাফিজ মামুনুর রশীদ।

উল্লেখ্য সদ্য প্রয়াত সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাহমুদ-উস-সামাদ চৌধুরীর পরিবারের পক্ষ থেকে দক্ষিণ সুরমার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসা বোডিংয়ে দুপুরের খাবার এর ব্যবস্থা করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ