মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৩১ জুলাই ২০ ২০
৫:১৭ অপরাহ্ণ

জাতীয় মানবাধিকার সোসাইটি মহানগর শাখার সভাপতি আশরাফ গাজীর ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশ-বিদেশে বসবাসরত সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট মহানগর শাখার সভাপতি আশরাফ গাজী।

ঈদ বার্তায় তিনি বলেন, বিশ্বব্যাপি করোনাভাইরাস এক আতঙ্কের নাম। এই মহামারি ভাইরাসে আজ গোটা বিশ্ব আক্রান্ত। বিশ্বের বিভিন্ন দেশের মতো এই করোনাভাইরাসে বাংলাদেশও আক্রান্ত।মহামারি করোনাভাইরাস এবং দীর্ঘস্থায়ী বন্যায় সিলেটসহ বাংলাদেশের বিভিন্ন এলাকা প্লাবিত।গৃহবন্দী মানুষের জীবনযাত্রা ব্যাহত।এথেকে উত্তরণের জন্য আল্লাহর নিকট প্রার্থনা করা ছাড়া আর কোন উপায় নেই।

সাথে সাথে নিজ নিজ এলাকার মসজিদে রাষ্ট্রীয় নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি এবং সামাজিক দুরত্ব বজায় রেখে ঈদের জামাত আদায় করবেন। পাশাপাশি সতর্ক থাকবেন এবং নিরাপদ থাকবেন। মহামারী করোনা ভাইরাস রোধে স্বাস্থ্যবিধি মেনে চলে ঈদ উদযাপন করবেন সবাই। এই প্রত্যাশা নিয়ে দেশ-বিদেশে বসবাসরত নিকট আত্মীয়,বন্ধু বান্ধবদের জানাচ্ছি ঈদ মোবারক।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ