১০ :১৮ অপরাহ্ণ
সালাহ উদ্দিন আলী আহমদের মৃত্যুতে ড. এনামুল হক চৌধুরীর শোক
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি, এফবিসিসিআই’র সাবেক পরিচালক, সিলেটের সুপরিচিত ব্যবসায়ী ও হোটেল স্টার প্যাসিফিক এর স্বত্তাধিকারী সালাহ উদ্দিন আলী আহমদের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ড. মুহাম্মদ এনামুল হক চৌধুরী। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এক শোক বার্তায় ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেন, সিলেটের সুপরিচিত ব্যবসায়ী ও স্বজ্জন ব্যক্তিত্ব সালাহ উদ্দিন আলী আহমদের মৃত্যুতে সিলেটবাসী এক গুণী অভিভাবককে হারালো। যা সহজে পূরণ হবার নয়। সিলেটের ব্যবসায়ী সমাজকে ঐক্যবদ্ধ করতে ও ব্যবসায়ীদের ন্যায্য দাবী দাওয়া আদায়ে তিনি স্বোচ্ছার ছিলেন। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ মরহুম সালাহ উদ্দিন আলী আহমদকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।