সোমবার, জুলাই ২৭, ২০ ২৬
বিজ্ঞপ্তি
৩১ জানুয়ারী ২০ ২১
৯:৩২ অপরাহ্ণ

কাজী মুনিমের ইন্তেকালে গণদাবী পরিষদের শোক

বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতা, শিক্ষক কাজী আব্দুল মুনিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশিষ্ট আইনজীবী আব্দুল খালিক, সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর।

নেতৃবৃন্দ শোকবার্তায় বলেন, কাজী আব্দুল মুনিম ছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম.এ.জি ওসমানীর একান্ত সহচর এবং একজন আদর্শবান শিক্ষক। মরহুম কাজী মুনিম একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের প্রতিষ্ঠা লগ্ন হতে আজীবন সিলেটবাসীর বিভিন্ন ন্যায্য দাবী দাওয়া নিয়ে আন্দোলনে সক্রিয় ছিলেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ