মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
৪ মার্চ ২০ ২১
৩:৩৩ অপরাহ্ণ

সালাউদ্দিন আলী আহমদের মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক

সিলেটের বিশিষ্ট ব্যবসাযী, দি সিলেট চেম্বারের সাবেক সভাপতি এবং এফবিসিসিআই এর সাবেক পরিচালক সালাউদ্দিন আলী আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার এক শোক বার্তায় তিনি বলেন, বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন আলী আহমদের সাথে আমাদের দীর্ঘদিনের পারিবারিক সুসম্পর্ক ছিল। সদালাপী ও অমায়িক ব্যবহারের অধিকারী সালাউদ্দিন আহমদ আজীবন মানুষের কল্যাণে সততার সাথে কাজ করে গেছেন।

তাঁর মৃত্যুতে যে শূণ্যতার সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। আমি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ