মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৮ জুন ২০ ২০
৬:০ ৮ অপরাহ্ণ

নবীগঞ্জ থানার সাবেক ওসি ইকবাল করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি

জাবেদ ইকবাল তালুকদার, নবীগঞ্জ প্রতিনিধি:: সবাইকে সুস্থ রাখতে গিয়ে নিজেই অসুস্থ হয়ে হাসাপাতালে ভর্তি হলেন নবীগঞ্জ থানার সাবেক ওসি ও মাধবপুর থানার বর্তমান ওসি ইকবাল হোসেন। গত রবিবার তাকে সিলেট নর্থ ইষ্ট মেডিকেল এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।
এব্যপারে ওসি ইকবাল হোসেন বলেন, গত ৭ই জুন মাধবপুরে করোনা পরীক্ষায় নেগেটিভ আসার পরও ‘কয়েক দিন ধরে শরীর খারাপ যাচ্ছিল। হালকা জ্বর ছিল। করোনা ভাইরাসের লক্ষন শরীরে বিদ্যমান থাকায় তাই উন্নত চিকিৎসার জন্য সিলেট নর্থ ইষ্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি হয়েছি। তিনি আরো বলেন, করোনা ভাইরাস সংক্রমন আছে কিনা তা নিশ্চিত হতে সিলেট নর্থ ইষ্ট মেডিকেল এন্ড হাসপাতালে আবার নমুনা দেওয়া হয়েছে। অসুস্থ হওয়ার আগে তিনি মাধবপুর থানার আবাসিক কোয়াটারে ছিলেন। সেখান থেকেই তাকে সিলেট নর্থ ইষ্ট মেডিকেল এন্ড হাসপাতালে নেওয়া হয়। তিনি সার্বিক সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, নবীগঞ্জ থানায় সন্ত্রাস, মাদক, জঙ্গীসহ সকল অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে আইনশৃংখলা রক্ষায় বিশেষ অবদানের জন্য তিনি ওয়াল্ড পিস এ্যাওয়ার্ড/২০১৯ পদক প্রাপ্ত হয়েছেন।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ