মঙ্গলবার, জুলাই ২৮, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
১৬ ফেব্রুয়ারী ২০ ২১
৮:৩৯ অপরাহ্ণ

বঙ্গবীর ওসমানীর ৩৭তম মৃত্যু বার্ষিকীতে স্মৃতি সংসদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাঙালি জাতির অহংকার, প্রখ্যাত সমরবিদ, মহান মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সিইনসি, সংসদীয় গণতন্ত্রের রক্ষাকবচ, বাঙালি জাতীয়তাবাদের অন্যতম প্রবক্তা, জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা, সাবেক মন্ত্রী, জাতীয় নেতা বঙ্গবীর জেনারেল এম.এ.জি ওসমানীর ৩৭তম মৃত্যু বার্ষিকী ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার।

দিবসকে যথাযথ মর্যাদার সঙ্গে পালনের লক্ষ্যে বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের পক্ষ থেকে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবীর ওসমানীর মাজারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে জিয়ারত করেন স্মৃতি সংসদের নেতৃবৃন্দ সহ ওসমানী অনুরাগীগণ।

এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বীর মুক্তিযোদাদ্ধা মহিউদ্দিন, সভাপতি সৈয়ীদ আহমদ বহলুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল এডভোকেট, যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী দেলোয়ার হোসেন জিলন, এডভোকেট শেখ আখতারুল ইসলাম, স্মৃতি সংসদের সহ সভাপতি আমিরুল হোসেন চৌধুরী আমনু, সিরাজুল ইসলাম, সদস্য আমিন তাহমীদ, আল মামুন বাবলু, ইসমত ইবনে ইসহাক সানজিদ প্রমুখ।

জিয়ারত শেষে বঙ্গবীর জেনারেল এম.এ.জি ওসমানী সহ মুক্তিযুদ্ধের শহীদানদের রূহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ