মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২ জুন ২০ ২০
৬:৩২ অপরাহ্ণ

চুনারুঘাট প্রবাসী সামাজিক সংগঠনের  ৯নং রাণীগাঁও ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি গঠন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:: ‘আমাদের চুনারুঘাট, আমরাই সাজাবো’ এই স্লোগানকে সামনে রেখে দুর্বার গতিতে এগিয়ে চলছে চুনারুঘাট প্রবাসী সামাজিক সংগঠন। আপনারা জেনে খুশি হবেন, চুনারুঘাট প্রবাসী সামাজিক সংগঠন সমাজের যেকোন দুর্যোগ মোকাবেলায় ও অসহায় হতদরিদ্র মানুষের পাশে থেকে ভাল কাজে সবার পাশে রয়েছে। 

তারই পরিপ্রেক্ষিতে চুনারুঘাট পৌরসভা সহ ১০টি ইউনিয়নে চুনারুঘাট প্রবাসী সামাজিক সংগঠনের কমিটি গঠন করার উদ্যোগ নেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় চুনারুঘাট প্রবাসী সামাজিক সংগঠনের চুনারুঘাট উপজেলার ৯নং রানীগাঁও ইউনিয়নের আহবায়ক কমিটি অনুমোদন প্রদান করা হয়। 

গত ৯ই মে ২০২০ইং তারিখে আহ্বায়ক কমিটি অনুমোদন প্রদান করেন চুনারুঘাট প্রবাসী সামাজিক সংগঠনের আহবায়ক মোস্তাফিজুর রহমান রউফ জুয়েল ও ১ম যুগ্ন-আহ্বায়ক মাসুক মিয়া। কমিটির পৃষ্ঠপোষকরা হলেন, মোঃ নাছির চৌধুরী, আলহাজ্ব আব্দুল কাশেম চৌধুরী ও মোঃ নানু মিয়া। 

আহবায়ক কমিটির নির্বাচিত নেতৃবৃন্দরা হলেন- সাবেক কৃতি ফুটবলার মোঃ নোমানকে আহবায়ক ও মোঃ কামাল হোসেন সর্দারকে ১ম যুুগ্ন-আহবায়ক এবং মোঃ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ শাহিন আলম, মোছাঃ রিতা আক্তার, হাফিজুর রহমান, সাদেকুর রহমান, রিয়াজ উদ্দিন তালুকদার রকিব, মোঃ উস্তার রাফী, শাহিদুল ইসলাম সুমন, মোঃ জামাল খাঁন, মোঃ সাহিদুল ইসলাম, আব্দুল আওয়াল, সাজু মিয়া, মনিরুজ্জামান সোহান, মোঃ কাউছার মিয়া, লিয়াকত হাসান, নাছির উদ্দিন তালুকদারকে যুগ্ন আহবায়ক ও মিজানুর রহমান, মোঃ ইমান হোসেন টিটু, মোঃ কাউছার সাদি, মোঃ পারভেজ মিয়া, মাসুক মিয়া, মোঃ রাসেল মিয়া, মোঃ রকিব মিয়া, মোঃ সাদেক মিয়া, মুক্তাদির হোসেন রকিব, হোসাইন মোঃ সাদ্দাম ও মোহাম্মদ জামাল মিয়াকে সদস্য করে ৩২ সদস্য বিশিষ্ট ৯নং রানীগাঁও ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। 

চুনারুঘাট প্রবাসী সামাজিক সংগঠন দেশ এবং বিদেশের যৌথ একটি সংগঠন। যা সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন। সকলের সহযোগিতায় নিয়ে সংগঠনটি এগিয়ে যাচ্ছে। 
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ