মঙ্গলবার, নভেম্বর ১০ , ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২২ এপ্রিল ২০ ২০
১:০ ৬ পূর্বাহ্ণ

কমলগঞ্জে সন্ধ্যায় বিধবার বাড়িতে খাদ্যসামগ্রী নিয়ে সেনাবাহিনী

আসহাবুর ইসলাম শাওন কমলগঞ্জ:: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পশ্চিম বাঘবাড়ি এলাকার এক বিধবা নারীর বাড়িতে খাদ্যসামগ্রী  উপস্হিত হলেন সেনা সদস্যরা। 
মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় উপজেলার মাধবপুরে পশ্চিম বাঘবাড়ি এলাকার বিধবা নারী কুন্ডলী দেবীর বাড়িতে ল্যান্সনায়েক আকবর হোসেনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল খাদ্যসামগ্রী  উপস্হিত হন। প্রথমত সেনাবাহিনীর দলকে দেখে কুন্ডলী দেবীসহ আশপাশের লোকজন ভয় পেলেও পরবর্তীতে খাবারের প্যাকেট দেখে সাধারণ মানুষজন এগিয়ে আসেন। এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার পুলিশের উপ-পরিদর্শক ফজলে এলাহী সহ পুলিশ সদস্যরা ও স্হানীয় ইউপি সদস্য রঞ্জিত কুমার সিংহ, সাংবাদিক আসহাবুর ইসলাম শাওন প্রমূখ।
সারাদিন ব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়ন এর প্রত্যেকটি এলাকায় গিয়ে খুঁজে খুঁজে অসহায় হতদরিদ্রদের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌছে দেন সেনাবাহিনীর এই দলটি।জাতীয় এ দুর্যোগ কালে বিপদগ্রস্তদের পাশে আর্তমানবতার সেবায় সেনাবাহিনীর এমন ফুড প্যাক প্যাকেট পৌছে দেয়াটা এক অনন্য দৃষ্টান্ত বয়ে আনবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ