সোমবার, নভেম্বর ৯, ২০ ২৬
বিজ্ঞপ্তি
৯ নভেম্বর ২০ ২৬
১০ :২৯ পূর্বাহ্ণ

সিপাহী-জনতার ঐতিহাসিক ঐক্য ও চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে: আবুল কাহের শামীম

সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার নার্সিং কলেজ মিলনায়তনে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদ প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে সিপাহী-জনতার ঐতিহাসিক ঐক্য ও চেতনাকে ধারণ করে দেশ ও জাতীর সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।

বিশেষ করে নার্সিং পেশার মানবিক দিক তুলে ধরে শিক্ষার্থীদের দক্ষ ও সেবামুখী নাগরিক হিসেবে গড়ে ওঠার প্রতি গুরুত্বারোপ করেন।

সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের অধ্যক্ষ পুজা আচার্য্যের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন নার্সিং কলেজের গভর্নিং বডির সদস্য ডা. মো. শামীমুর রহমান।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন নার্সিং কলেজের শিক্ষার্থী হানিফা বেগম ও আতিহা ছামিন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান ও জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমস লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারি ও নার্সিং কলেজের গভর্নিং বডির সদস্য মাহবুবুল হক চৌধুরী।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সদস্য আবদুল্লাহ আল মামুন সামুন, আবু সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, এ.কে.এম কামরুজ্জামান দিপু, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জীবন, কলেজের প্রভাষক মো. মাকসুদ আলম, সিলেট জেলা পরিষদ প্রশাসকের একান্ত সচিব আমিন উদ্দিন আহমেদ এবং নার্সিং কলেজের শিক্ষার্থী তাবাসসুম ও প্রিয়া আক্তারসহ কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ