সোমবার, জুলাই ১৩, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১২ জুলাই ২০ ২৬
৮:১২ অপরাহ্ণ

বেকা সিলেট ইউনিটের মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ এক্স-ক্যাডেট এসোসিয়েশন (বেকা) সিলেট ইউনিট-এর ১০ম মাসিক সভা গতকাল শনিবার বিকাল ৫ টা নগরীর তাতীপাড়াস্থ দি এইডেড হাই-স্কুলের শিক্ষক মিলনায়তনে অনুষ্টিত হয়।

এসোসিয়েশনের সভাপতি ও সিলেট মেট্রোপলিটন কিন্টারগার্ডেনের অধ্যক্ষ মো.মিজানুর রহমানের সভাপতিত্বে ও সম্পাদক বিভাস রায়ের পরিচালনায় অনুষ্টিত সভায় বিভিন্ন সিদ্বান্ত গ্রহন করা হয়।


সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ঠা সিলেট এমসি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ও বিএনসিসির ৭ ময়নামতি ব্যাটালিয়নের কোম্পানী কমান্ডার সহযোগী অধ্যাপক হেলাল উদ্দিন, উপদেষ্টা দিএইডেড হাই-স্কুলের সিনিয়র শিক্ষক শিক্ষক পর্ষদ-এর সম্পাদক এবং বিএনসিসির প্লাটোন কমান্ডার মো: মজির উদ্দিন, সহ-সভাপতি মোহাম্মদ আতিকুর রেজা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোহাম্মদ জয়নাল আবেদিন, কোষাধ্যক্ষ পিকলু কুমার সরকার, প্রচার সম্পাদক সিলেট প্রেস ক্লাবের পাঠাগার সম্পাদক সাংবাদিক মো.মুহিবুর রহমান, দপ্তর সম্পাদক মো: এহিয়া, সমাজকল্যাণ সম্পাদক গোলজার আহমেদ, মহিলা সম্পাদিকা সোনিয়া আক্তার চুমকি, নির্বাহী সদস্য সাংবাদিক মো: আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, নির্বাহী সদস্য সাবেক কোষাধ্যক্ষ ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, কো-অপ্ট-সদস্য মোহাম্মদ জাকির হোসাইন, কো-অপ্ট-সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক মো: ছদরুল ইসলাম, কো-অপ্ট-সদস্য জুনায়েদ আহমেদ, সাধারণ সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষক মো: রিয়াজুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিষ্ট্রার মোহাম্মদ মঈনুল হক, সদস্য এনামুল হক এনাম প্রমুখ।

নির্বাহী সদস্য সাবেক কোষাধ্যক্ষ ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, নির্বাহী সদস্য বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মো: আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, কো-অপ্ট-সদস্য জকিগঞ্জের আল-ইহসান ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারী মোহাম্মদ জাকির হোসাইনকে বাংলাদেশ এক্স-ক্যাডেট এসোসিয়েশন (বেকা) সিলেট ইউনিটের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সভায় গত ৮ম সভার সিদ্ধান্ত সমূহের মধ্যে যেসকল প্রোগ্রাম সম্পন্ন হয়নি, উক্ত প্রোগ্রামের আহবায়ক ও কমিটির সকল সদস্যকে দ্রুত প্রোগ্রামগুলো সম্পন্ন করার জন্য সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ