শনিবার, জুলাই ৪, ২০ ২৬
বিজ্ঞপ্তি
৪ জুলাই ২০ ২৬
৭:৫০ অপরাহ্ণ

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে সুনামগঞ্জ ও বৃহত্তর সিলেটে খাদ্য সামগ্রী বিতরণ

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের বিশেষ এমার্জেন্সি গ্রান্টের আওতায় সুনামগঞ্জ ও বৃহত্তর সিলেটের বিগত বন্যা কবলিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সুনামগঞ্জ ও শনিবার (৪ জুলাই) সিলেটের চালিবন্দর ও গোয়াইনঘাট থানার ৪নং আলীরগাঁও ইউনিয়নে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে জেলা ৩১৫বি১-এর জেলা গভর্নর লায়ন ড. এ. কে. এম সারোয়ার জাহান জামীল বলেন, আমাদের বন্যাদুর্গত অসচ্ছল ও পানিবন্দী মানুষের পাশে দাঁড়াতে হবে এবং এলসিআইএফ এমার্জেন্সি গ্রান্টের মাধ্যমে প্রতিটি ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের কাছে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই জরুরি ত্রাণ সহায়তা ও জীবন রক্ষাকারী সামগ্রী পৌঁছে দিতে হবে। লায়ন্স ও লিও নেতৃবৃন্দের সম্মিলিত প্রচেষ্টায় এই দুর্যোগপূর্ণ সময়ে আর্তমানবতার সেবায় এগিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ফার্স্ট লেডি গভর্ণর (২০২৫-২০২৬) রোজিনা শাহীন মুনা, কেবিনেট সেক্রেটারি (২০২৫-২৬) লায়ন তানভীর আহমেদ, সাবেক ট্রেজারার লায়ন সাজুওয়ান আহমদ, কনভেনশন চেয়ারম্যান লায়ন সালাউদ্দিন আহমেদ প্রিন্স, জিএমটি লিডার ইঞ্জিনিয়ার লায়ন আবু তাহের, জয়েন্ট সেক্রেটারী লায়ন কাজী মুকিত, ডিস্ট্রিক্ট জিএসটি (২০২৫-২৬) লায়ন সেলিম আহমেদ, লিও ক্লাব চেয়ারম্যান (২০২৫-২৫) লায়ন ফরহাদ আলী আপন, লিও চেয়ারম্যান ২০২৫-২৬ লায়ন ইকবাল আহমেদ, লায়ন মাসুম বিল্লাহ, লায়ন হিমেল কর্মকার, লায়ন আবজল সরদার, লায়ন নিলুফার ইয়াসমিন নিলয় প্রমুখ। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ