৫:২১ অপরাহ্ণ
সিলেটে লায়ন্স শিশু ও চক্ষু হাসপাতাল আর্তমানবতার কল্যাণে অনন্য অবদান রেখে চলেছে: ডিস্ট্রিক্ট গর্ভনর
সিলেট লায়ন্স ফাউন্ডেশন (এসএলএফ) এর ১৭তম বার্ষিক সাধারণ সভা
লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫বি১, বাংলাদেশ’র ডিস্ট্রিক্ট গর্ভনর ইলেক্ট ডা: লায়ন খন্দকার মাজহারুল আনোয়ার এমজেএফ বলেছেন, সিলেটে লায়ন্স শিশু হাসপাতাল ও লায়ন্স চক্ষু হাসপাতাল আর্তমানবতার কল্যাণে অনন্য অবদান রেখে চলেছে। অসহায়, দুস্থ এবং মধ্যবিত্ত মানুষের দোরগোড়ায় মানসম্মত ও সাশ্রয়ী চিকিৎসা সেবা পৌঁছে দিতে এই প্রতিষ্ঠান দুটি এক উজ্জ্বল দৃষ্টান্ত।
তিনি বলেন, চিকিৎসা সেবা শুধু কোনো ব্যবসা বা পেশা নয়, এটি একটি মহান ব্রত। সিলেট অঞ্চলের শিশু স্বাস্থ্য রক্ষা এবং অন্ধত্ব দূরীকরণে লায়ন্স হাসপাতালগুলো দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের গরিব ও সুবিধাবঞ্চিত রোগীরা এখানে এসে আধুনিক চিকিৎসার সুযোগ পাচ্ছেন, যা অত্যন্ত আশাব্যঞ্জক।
সিলেট লায়ন্স ফাউন্ডেশন (এসএলএফ) এর ১৭তম বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। প্রধান অতিথি আরও বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি ও লায়ন্স ক্লাবের মতো বিভিন্ন সংগঠনগুলো এগিয়ে এলে দেশের স্বাস্থ্য খাতের চিত্র আমূল বদলে দেওয়া সম্ভব। লায়ন্স চক্ষু হাসপাতালের বিনামূল্যে ছানি অপারেশন ও চক্ষু শিবির এবং শিশু হাসপাতালের বিশেষায়িত সেবা ইতিমধ্যেই সর্বমহলে প্রশংসিত হয়েছে।
আগামীতেও এই সেবার পরিধি আরও বৃদ্ধি পাবে এবং আরও বেশি মানুষ এর সুফল পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। গত শনিবার রাতে নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সিলেট লায়ন্স ফাইন্ডেশন (এসএলএফ) এর চেয়ারম্যান লায়ন খায়রুন নেছা শেলী এর সভাপত্বি ও ট্রেজারার লায়ন মোহাম্মদ মুহিতুর রহমান এমজেএফ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এফভিডিজি লায়ন মো: রাকিবুল বারী, পিডিজি (লীড ডোনার অব এলসিআইএফ) লায়ন হাবিবুর রহমান এমজেএফ, পিডিজি লায়ন হেলেন আক্তার নাসরিন পিএমজেএফ, পিডিজি লায়ন শাহেনা রহমান এমজেএফ, আরসি হেডকোর্টার লায়ন মীর শফিকুল আলম কনক এমজেএফ, ডিস্ট্রিক আইটি চেয়ারপার্সন লায়ন ফিরোজ আহমেদ, ডিস্ট্রিক জয়েন্ট ক্যাবিনেট সেক্রেটারী লায়ন মামুন আহমেদ।
স্বাগত বক্তব্য রাখেন, সিলেট লায়ন্স ফাইন্ডেশন (এসএলএফ) এর ভাইস চেয়ারম্যান লায়ন ডা. মোস্তাফা শাহজামান চৌধুরী বাহার। সেক্রেটারীর রিপোর্ট পেশ করেন লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু তাহের, ট্রেজারের রিপোর্ট পেশ করেন ট্রেজারার লায়ন মোহাম্মদ মুহিতুর রহমান এমজেএফ। এছাড়াও লায়ন্স চক্ষু হাসপাতালের দাতা সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন নাসির উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, লায়ন জুবায়ের আহমেদ চৌধুরী এমজেএফ, লায়ন হারুন আল রশিদ দিপু এমজেএফ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন লায়ন কাজী মো: আব্দুল মুকিত। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লায়ন সামছুল আলম খান, লায়ন নাজনীন হোসেন, লায়ন মনসুর আলম চৌধুরী, লায়ন আমিন উদ্দিন আহমেদ, লায়ন আসমা আক্তার কামরান, লায়ন গৌতম লাল দত্ত, লায়ন বিলকিস নুর, লায়ন ইমরান আহমেদ এমজেএফ, লায়ন সাজুওয়ান আহমদ, লায়ন ডা. সৈয়দ মো. কসরু, লায়ন এডভোকেট গংগেস চন্দ্র দাস এমজেএফ, লায়ন আব্দুল্লাহ আল মামুন সামন, লায়ন হুমায়ন কবির, লায়ন মাহবুবু আলম, লায়ন চন্দন সাহা, লায়ন গৌতম বণিক, লায়ন আছিয়া, লায়ন রোজিনা আক্তার শিপা, লায়ন সানজিদা খানম, লায়ন সাহেদা পারভীন চৌধুরী প্রমুখ। এছাড়াও প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন ও দোয়া করা হয় এবং একটি স্যুভেনির’র মোড়ক উন্মোচন করা হয়। -বিজ্ঞপ্তি