শুক্রবার, জুলাই ১০ , ২০ ২৬
জগন্নাথপুর প্রতিনিধি
১০ জুলাই ২০ ২৬
৯:৫২ অপরাহ্ণ

জগন্নাথপুরে প্রাণিসম্পদ কর্মকর্তাকে বিদায় সংব'র্ধনা

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.খালেদ সাইফুল্লাহকে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

১০ জুলাই শুক্রবার জগন্নাথপুর উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে তাকে বিদায় সংবর্ধনা প্রদান করেন হাসপাতালের সকল কর্মকর্তা-কর্মচারীগণ। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ডা.খালেদ সাইফুল্লাহ গত প্রায় ৮ বছর ধরে জগন্নাথপুরে অত্যান্ত সততা, নিষ্টা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছেন।

তঁার মতো একজন সজ্জন মানুষের বিদায়ে আমরা মর্মাহত। বিদায় বেলায় আমরা পরোপকারী মানুষ ডা.খালেদ সাইফুল্লাহকে শ্রদ্ধার সাথে স্বরণে রাখবো।

জবাবে বিদায়ী কর্মকর্তা ডা.খালেদ সাইফুল্লাহ বলেন, জগন্নাথপুরবাসীর আন্তরিকতা ও ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। যেখানেই থাকি জগন্নাথপুরের কর্মজীবনের স্মৃতি মনে থাকবে। 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ