৬:৪৬ অপরাহ্ণ
মোহাম্মদ হাসনাইন আব্দুল করিম খান'কে মানবাধিকারের সংবর্ধনা
অদ্য ০৫/০৭/২৬ইং তারিখে জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট মহানগর শাখার সহ সভাপতি মোহাম্মদ হাসনাইন আব্দুল করিম খান মানবাধিকারে বিশেষ অবদান রাখায় সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান।
অনুষ্টানটি সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাকিরুল ইসলাম গউছের পরিচালনায় সভাপতিত্ব করেন জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট মহানগর শাখার সভাপতি আশরাফ গাজী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার সোসাইটি কেন্দ্রীয় কমিটির নির্বাহী পরিচালক এডভোকেট শহীদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেটের বিভাগীয় সাধারণ সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম, জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট মহানগরের সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ মখলিছুর রহমান, অত্র সংগঠনের সহ- সভাপতি আমিনুল গণী চৌধুরী বারেক, সাংগঠনিক সম্পাদক মেরাজ হোসেন চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদিকা আম্বিয়া বেগম, সদস্য শাহদত হোসেন, মানিক আহমেদ সহ প্রমুখ।