৪:১৬ অপরাহ্ণ
ফাইল ছবি
কমলগঞ্জে মোটরসাইকেল-টমটম মুখোমুখি সংঘ'র্ষে বৃদ্ধ নি*হত
মৌলভীবাজারের কমলগঞ্জে মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘ'র্ষে আবু সাঈদ চৌধুরী ( ৬৫) নামে এক বৃদ্ধ নি'হ'ত হয়েছেন। সোমবার বিকাল ৫ টার দিকে কমলগঞ্জ -শ্রীমঙ্গল আঞ্চলিক সড়কের বালিগাঁও নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নি'হত আবু সাঈদ চৌধুরী উপজেলার মাধবপুর ইউনিয়নের টিল্লাগাঁও গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, ভানুগাছ বাজার থেকে টিল্লাগাঁও নিজ বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে বিপরীত আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু সাঈদ চৌধুরী গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার অবস্থা আশংকাজনক হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
সিলেট যাওয়ার পথে রাত সাড়ে সাত টায় পথিমধ্যে তার মৃত্যু হয়েছে। কমলগঞ্জ থানার ওসি কমর উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন কোন অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।