১:৫৫ পূর্বাহ্ণ
কমলগঞ্জে চা বাগান থেকে উৎপাদিত মাদক ও সরঞ্জামাদি সহ আটক-১
আসহাবুর ইসলাম ইসলাম শাওন,কমলগঞ্জ:: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডানকান ব্রাদার্স শমশেরনগর এর ফাঁড়ি দেওছড়া চা বাগানের শ্রমিক কলোনী থেকে উৎপাদিত ৩০ লিটার মাদক ও সরঞ্জামাদিসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার চা বাগানের অফিস টিলার বিরন মৃধা ও বিনোদ মৃধার ঘর থেকে মাদক ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলঞ্জ উপজেলার শমশেরনগর ফাঁড়ির এসআই শাহ আলম ও এএসআই এনামুল হক এর নেতৃত্বে পুলিশ সদস্যরা শমশেরনগর এর কানিহাটি চা বাগানের আনন্দ মৃধার দুই পুত্র বিরন মৃধা ও বিনোদ মৃধার ঘরে অভিযান চালায়। এ সময়ে বিরন মৃধার ঘরের তিনটি চুলায় ও বিনোদ মৃধার ঘরে একটি চুলায় দেশীয় চুলাই ও হাড়িয়া মদ উৎপাদন হতে দেখা যায়। পুলিশ দু’টি ঘরের ৪টি চুলা থেকে বড় বড় হাড়িবাসন ও কয়েকটি বোতল থেকে ৩০ লিটার মদ উদ্ধার করে। এসময়ে বেশ কয়েকটি হাড়িবাসন, কিছু সরঞ্জামাদি উদ্ধার করা হয় এবং মদ উৎপাদনের সাথে জড়িত এক ব্যক্তিকে আটক করা হয়। ৩০ লিটার মদের বাজার মূল্য ৬ হাজার টাকা হবে।