রবিবার, মে ৩১, ২০ ২৬
জগন্নাথপুর প্রতিনিধি::
২৭ ফেব্রুয়ারী ২০ ২৬
১১:০ ৬ অপরাহ্ণ

জগন্নাথপুরে রাজনীতিবিদ এমএ কাহার'র উদ্যোগে ইফতার মাহফিল

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর গ্রামের কৃতী সন্তান ও যুক্তরাজ্যের সুইন্ডন বিএনপির সাবেক সভাপতি এবং এমএ কাহার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ এমএ কাহার এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৭ ফেব্রুয়ারি শুক্রবার এমএ কাহার এর নিজ বাড়িতে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার শতশত মানুষ অংশ গ্রহণ করেন।

ইফতার পূর্ব আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট রাজনীতিবিদ জননেতা এমএ কাহার এর সভাপতিত্বে ও বিএনপি নেতা এমএ কয়েছ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট রাজনীতিবিদ লে.কর্ণেল অব. সৈয়দ আলী আহমদ।

এ সময় সাবেক পৌর কাউন্সিলর জিতু মিয়া, বিএনপি নেতা শাহিনুর রহমান, রুহেল আহমদ রাজা, সুহেল আহমদ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, সুহেল হোসাইন, জুয়েল আহমদ, ইউসুফ আলী লালনসহ জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন। এতে দোয়া পরিচালনা করেন মাওলানা আবিদুর রহমান।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ